প্রাকৃতিক উপাদানে ত্বক হোক পুনরুজ্জীবত, দূর হোক শুষ্কতা, রুক্ষতা, আর মলিনতা। “মিস্টি গ্লো” এমন একটি ফেসপ্যাক যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি তা পুনরুজ্জীবিত করতে, সতেজতা ফিরিয়ে আনতে এবং হাইড্রেট রাখতে সহায়তা করে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে প্রস্তুতকৃত এই প্যাকটি ত্বককে গভীর থেকে পরিষ্কার, এক্সফোলিয়েট ও সামগ্রিকভাবে স্কিন হেলথ বেটার করতে সাহায্য করে। সব ধরণের ত্বকে ব্যবহারযোগ্য হলেও বিশেষ করে যাদের ত্বক রুক্ষ, শুষ্ক বা আনইভেন স্কিন টোন রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। এটি ত্বককে হাইড্রেট করে, পুষ্টি জোগায় এবং স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে কাজ করে। Benefits: ১। ত্বক গভীর থেকে পরিষ্কার করবে, ২। ত্বকের রুক্ষতা দূর করবে, ৩। ত্বকের মলিনতা দূর করবে, ৪। ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, ৫। ত্বকের হাইড্রেশন ধরে রাখবে, ৬। ডেড স্কিন সেল দূর করবে। Concern : Skin Roughness Skin Type: All Skin Type Formulation: Powder Ingredients: Rice powder, Aloe vera, Rose petal, Centella, Orange peel, Conch, Red Sandalwood, Beetroot, Potato. How to use: অয়েলি টু কম্বিনেশন স্কিন: একটি বাটিতে এক চামচ “মিস্টি গ্লো” ফেস প্যাক নিয়ে নিন সাথে পরিমাণ মতো গোলাপ জল অথবা পানি মিশিয়ে নিন। অয়েলি স্কিনের ক্ষেত্রে মিশ্রণটি ব্যবহারের পূর্বে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন, এতে করে ত্বকের লোমকূপের ছিদ্রগুলো খুলে যাবে, এবং স্কিনে বেটার এব্জরবেশন হতে সাহায্য করবে। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিন, ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ড্রাই স্কিন: একটি বাটিতে এক চামচ “মিস্টি গ্লো” ফেস প্যাক নিয়ে নিন সাথে পরিমাণ মতো টক দই অথবা এলোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়ে থাকে তাহলে সাথে বাদামের তেল ও ব্যবহার করা যেতে পারে। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিন। ১০ মিনিট হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সেনসিটিভ স্কিন: একটি বাটিতে এক চামচ “মিস্টি গ্লো” ফেস প্যাক নিয়ে নিন সাথে পরিমাণ মতো মধু অথবা এলোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে ৫-৮ মিনিটের জন্য রেখে দিন, এরপর ৫-৮ মিনিট হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। প্রয়োজন বোধ করলে মুখ ধোয়ার পর একটি ভালোমানের সুদিং জেল অথবা এলোভেরা জেল ব্যবহার করতে পারেন। নরমাল স্কিন: একটি বাটিতে এক চামচ “মিস্টি গ্লো” ফেস প্যাক নিয়ে পছন্দ মতো যেকোনো উপকরণ যেমন- দুধ, টক দই, গোলাপ জল, এলোভেরা জেল, মধু অথবা যেকোনো পুষ্টিকর তেল ইত্যাদি পরিমাণ মতো নিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিন, ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। When to use: সপ্তাহে ৩-৪ বার, রাতে ঘুমানোর পূর্বে ব্যবহার করুন। Caution: অবশ্যই এটি ব্যবহারের পূর্বে প্যাচ টেস্ট করে নিবেন। এটি ব্যবহারের ফলে কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তৎক্ষণাৎ ব্যবহার বন্ধ করে দিন এবং যত দ্রুত সম্ভব আমাদের এক্সপার্টদের সাথে যোগাযোগ করুন অথবা একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। ➥ আপনার ত্বক অথবা চুলের যেকোনো সমস্যায় আমাদের এক্সপার্টদের পরামর্শ পেতে ইনবক্স করুন অথবা কল করুন এই নাম্বারে- ☎️ 8809613751313 ➥ Orgagenic দিচ্ছে সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা।
Related products
Sale!
Floppy Hats
$ 2.40
Floppy Hats
$ 1.78
Boater Hats
$ 1.78









